চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে (VGD-2) বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত ০৩-০৬-২০২০ তারিখে শুরু হয়েছে। মহড়াটি আগামী ১৫-০৬-২০২০ তারিখ পর্যন্ত প্রত্যহ সকাল ০৮০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৫.৩০ ঘটিকা পর্যন্ত চলবে।
১৩ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি গত ১১-০৬-২০২০ তারিখে উক্ত মহড়ায় অংশগ্রহণ করেন।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণসহ বিভিন্ন পদবীর সদস্যগণ এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহন করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.