মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় মোংলার বুড়িরডাঙ্গার কামারডাঙ্গা সরকারী রেকর্ডিয় খালের উপর ও দুইপাশে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হয়েছে।
রবিবার(১৪ জুন) সকাল থেকে মোংলা ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের এ সংযোগ খাল পুনরুদ্ধার অভিযান শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের উপ বিভাগীয় প্রকৌশলী মো: আরিফ হোসেন।
এ সময় নৌবাহিনী, পুলিশসহ স্থানীয় ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্ এবং সংশ্লিষ্ট ঠিকাদারও উপস্থিত ছিলেন।
প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের প্রায় ৬ কিলোমিটার খনন করা গেলেও অবৈধ স্থাপনার কারণে বাকী ৪ কিলোমিটার খননে বিঘ্নের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সরকারী খালের উপর ও দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খাল ভরাট হয়ে যাওয়ায় খালের দুইপাড়ের খাস জমি দখল করে বহুতল ভবন নিমার্ণ করেন জনৈক আব্বাস জোমাদ্দার, দুলাল জোমাদ্দার ও মো: শহীদ।
এছাড়া অন্যান্যরাও কাঁচাঘরবাড়ী নিমার্ণ করে খাস জমি দখলে নিয়ে নেন। রবিবার শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম আগামী ৩দিন ধরে অব্যাহত থাকবে বলে জানয়িছে অভিযান পরিচালনাকারীরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.