
জামশেদুল আলম,রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।।
.
এমন মৃত্যু কেউ চায় না। তারপরও বাস্তবতা কঠিন কিছু মুহূর্ত্বের জন্ম দিচ্ছে। গতকাল রাতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন রাউজনের মোহাম্মদপুরের বাসিন্দা এরশাদ। বয়স খুবই অল্প। তারপরও রেহাই পেলো না সে। প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে মুত্যুবরণ করা এরশাদের জানাযার নামায ও দাফন কাজ সম্পাদন করেছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান'র স্বেচ্ছাসেবকরা।
রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী (এম.পি)র নির্দেশে এবং তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠন করা এই স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ এর নেতৃত্বে মোহাম্মদপুর দরবার শরীফ মাঠে জানাযার নামাজ শেষ করে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.