মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র দায়রা জজ (নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল)ফেরদৌস আহমেদ (৫৮) করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) আই সিইউতে চিকিৎসাধীন রয়েছেন।তার শ্বাস প্রস্বাস নিতে কষ্ট হচ্ছে এবং রক্তে অক্সিজেন সরবরাহ উঠা নামা করছে।
লালমনিরহাট জেলা জজ আদালত সুত্রে জানা যায় ফেরদৌস আহমেদ গত ১লা জুন ঢাকা থেকে লালমনিরহাট আসেন, বিচারকার্য পরিচালনা করে গত ০৪জুন পুনরায় ঢাকা ফেরত যান।এর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে পরীক্ষা করানো হলে করোনা পজিটিভ হওয়ায় চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি করানো হয়।তার রক্তে অক্সিজেন সরবরাহ উঠা নামা করায় শ্বাস কষ্ট বৃদ্ধি পায় সে কারনে আইসিইউতে রাখা হয়।
সিনিয়র দায়রা জজ ফেরদৌস আহমেদের জামাতা লে কর্নেল সাজ্জাদ হোসেন জানান তার শ্বশুর কে প্লাজমা থেরাপি দেবার কথা ভাবছেন, তার রক্তের গ্রুপ A+ পজেটিভ।আপনাদের জানা মতে কারো A+পজিটিভ প্লাজমা থাকলে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।আপনারা শ্বশুড়ের জন্য দোয়া করবেন সে যেন দ্রত সুুুুস্থ হয়ে উঠে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.