নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী৷
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার চর শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম স্থানীয় চর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
আটককৃতরা হচ্ছেন, চর শুল্লুকিয়া গ্রামের জাহাঙ্গীর ড্রাইভার বাড়ির আবুল হোসেনের মেয়ের জামাই মো. সুমন(২৬) ও একই বাড়ির জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে জাহিদ হোসেন(২২) ।
ভিকটিমের মা শাহীন আক্তার ও স্থানীয়রা জানান, বিকালে প্রতিবেশী জাহাঙ্গীর ড্রাইভার বাড়ির আবুল হোসেনের ঘরে টেলিভিশন দেখতে যায় ওই স্কুল ছাত্রী। এসময় পাশে থাকা আবুল হোসেনের মেয়ে লামিয়া আক্তার ঘরের বাহিরে গেলে ঘরের মধ্যে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে তার মূখ চেপে ধরে ভিতরের একটি রুমে নিয়ে তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালায় লামিয়ার স্বামী সুমন। একই সময় ঘরের ভিতর ডুকে ধর্ষণ চেষ্টায় যুক্ত হয় সুমনের শালা জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে জাহিদ হোসেন। পরে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার বিষয়ে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.