লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার(১৬ জুন) দুপুর পর্যন্ত জেলায় নতুন আরও ৯ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৮ জনে। এদিকে সংক্রমণ ঠেকাতে জেলাব্যাপী বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।
জেলার রেড জোন চিহ্নিত ইউনিয়ন ও পৌরসভাগুলোতে এলাকায় আজ মঙ্গলবার(১৬ জুন) থেকে আগামী মঙ্গলবার(৩০ জুন) পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।লকডাউন কার্যকর করতে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ বিস্তার রোধে জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার, কমলনগর উপজেলার চর লরেন্স, চর ফলকন, হাজির হাট, তোরাবগঞ্জ, সদর উপজেলার দক্ষিণ হামছাদী, দালাল বাজার, পার্বতী নগর, বাঙ্গাখা, মান্দারী, চন্দ্রগঞ্জ, কুশাখালী, পৌরসভার ১, ২, ৫(আংশিক) ৬, ৭, ১১, ১৫ নং ওয়ার্ড, রায়পুর পৌরসভা ও রামগঞ্জ পৌরসভাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।
এসব এলাকাকে সম্পূর্ণভাবে লকডাউন করতে চলছে মাইকিং। জরুরি প্রয়োজন ও পরিসেবা ছাড়া ঘর থেকে বের না হওয়া, সকল যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রাখার জন্য বলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.