শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।
লাইট হাউস করোনা মহামারীর প্রভাব মেবাবেলার অংশ হিসাবে আইসিডিডিআর, বি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় ৩০ জন হিজড়াকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার(১৬ জুন)সকাল ১১ টায় দিনাজপুরের হিলি শহরের ৩০ জন দরিদ্র ও কর্মহীন হিজড়া এর মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
লাইট হাউস এর হিলি কার্যালয়ে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, এ সময় প্রেস কøাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু সহ সাংবাদিক মুরাদ ইমাম কবির, হালিম আল রাজি, মিজানুর রহমান, আব্দুল আজিজ, কুদ্দুস আলী, সোহেল রানা সহ লাইট হাউস হিলি শাখার ম্যানেজার আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
লাইট হাউস হিলি শাখার ম্যানেজার আরিফুর রহমান বলেন, যৌন সংখ্যালঘু -পুরুষ যৌনকর্মী, হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ৩০ দিনের খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক হিজড়ার মধ্যে চাউল-১২ কেজি, আলু-৪ কেজি, মশুর ডাল-২ কেজি, সয়াবিন তেল-২ লিটার, লবন-২ কেজি ও ২ কেজি পিয়াজ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.