অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরের নতুন করে আরো ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪৮০ জন ।
বুধবার(১৭ জুন)লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় অফিসিয়াল ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩২ ব্যক্তি। এরমধ্যে সদর উপজেলায় ১৪ জন,রামগতি ১০ জন,কমলনগর ৫ জন,রামগঞ্জ ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮০ জনে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১৬৬টি টেষ্ট সম্পন্ন করে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.