লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের নতুন করে আরো ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫০৩ জন ।
বৃহস্প্রতিবার(১৮ জুন)লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৩ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৩ জনে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে।এছাড়া রায়পুর উপজেলায় ৫৪ জন,রামগঞ্জ উপজেলায় ৮৯ জন,কমলনগর উপজেলায় ৭৭ জন,রামগতি উপজেলায় ৪৩ জন।সর্বমোট জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫০৩ জন।
এদিকে নতুন আক্রান্ত ১৮ জন সদর উপজেলার, ১ জন রামগঞ্জ উপজেলার, ২ জন কমলনগর উপজেলার, ১ জন রামগতি উপজেলার ও ১ জন রায়াপুর উপজেলার বাসিন্দা।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫০৩ জনের মধ্যে ২৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২৫১ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১২৩ টি টেষ্ট সম্পন্ন করে ২৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ১০০ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে।
এনিয়ে জেলায় টেষ্ট সম্পন্ন হয়েছে ৪ হাজার ৪৩৩ জনের। এর মধ্যে ৫০৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
সিভিল সার্জন কার্যালয় আরো জানায়,‘রেড জোন’ বিবেচনা করে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার কিছু এলাকায় ‘রেড জোন’ চিহিৃত করে লকডাউন করা হয়েছে। করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় ‘রেড জোন’ চিহিৃত এলাকায় মঙ্গলবার (১৬ জুন) ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত তা কার্যকর থাকবে।করোনাভাইরাস নিয়ন্ত্রনে সবাইকে লকডাউন মেনে চলার অনুরোধ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.