শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
মৃত্যু এমন একটি বাহন যা প্রত্যেকের দ্বার গোঁড়ায় এসে উপস্থিত হবেই’কিছু কিছু বিদায় মেনে নেয়া - সহ্য করা কঠিন। মন চায় সবকিছু দিয়েও যদি বিদায়টা ঠেকানো যেত। হৃদয় ভেঙ্গে কান্না আসে, দুনিয়া আধার হয়ে যায়। কিন্তু মেনে নিতে হয় চরম এ বাস্তবতা, এ বিদায়।
তেমনি একটি বিদায়ের সাক্ষী আজ আমরা। আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমার সম্মানিত ও প্রাণপ্রিয় উস্তাদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন উস্তাদ সৈয়দ মুহাম্মাদ রেজা রাজাভি’র মহান প্রভুর আহবানে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন।চট্টগ্রাম এর হালিশহর থাকতেন।মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৮ বছর। প্রথমে খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রে ১২ বছর শিক্ষাকতা করছেন,তারপর চট্টগ্রাম হালি শহর ইমাম বাড়ি ও ইস্পাহানী সদর ঘাট ইমাম বাড়িতে মাওলানা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইমাম জাফর সাদিক (আ.) এর শাহাদত বার্ষিকীর দিনে তিনি নোংরা, অপরিচ্ছন্ন, ফেতনা-ফ্যাসাদে ভরা এ পৃথিবী ছেড়ে চির শান্তি গ্রহণ করলেন।
কিভাবে মহান আল্লাহকে করুন সূরে ডাকতে হয়, কিভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করে তাঁর সাথে কথা বলতে হয় -এর সব হাতিখড়ি যাদের হাতে তাদের মধ্যে তিনি যে শিরোমনি। তার কাছ থেকেই শিখেছিলাম।আহলে বাইত (আ.) এর উসিলায় মহান আল্লাহ্ তাকে একজন মানুষ গড়ার কারিগরের যে প্রাপ্য সেই উচ্চ মর্যাদায় ভূষিত করুন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.