শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
বৃহস্পতিবার(১৮ জুন ) সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশ মোতাবেক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম আবুজর গিফারী স্যারের সার্বিক তত্বাবধানে শ্যামনগর উপজেলায় বিভিন্ন স্থানে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী।
এসময় সরকারি আদেশ অমান্য করায় এবং মাস্ক পরিধান না করায় কয়েকজনকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসক স্যারের পক্ষ হতে বয়স্ক ও অসুস্থ্য মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পরিধান করুন।জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.