
অনলাইন ডেস্ক ।।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার(২০ জুন) সকাল সোয়া ১০ রাজধানীল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হসপিটালে তিনি মারা যান। তার ছেলে সাগর লোহানী সংবাদমাধ্যকে জানিয়েছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে কামাল লোহানীকে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর গতকাল শুক্রবার সকালে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
কামাল লোহানী ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.