শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(১৯ জুন) রাতে উপজেলার বৈগ্রাম ও ধরন্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বৈগ্রাম গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রাহানুর ইসলাম (৩২) এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের খালেকের ছেলে আলম (৩০)।
হাকিমপুর থানা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে উপজেলা বৈগ্রাম গ্রামে অভিযান চালিয়ে রাহানুরকে ২০ বোতল ফেনসিডিল ও অপরদিকে ধরন্দায় অভিযান চালিয়ে আলমকে ২৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। নিয়মিত মামলা দায়ের পূর্বক তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.