শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার তিন মাদক চোরা কারবারিকে আটক করছে পুলিশ।
শনিবার(২০ জুন)ভোর রাতে উপজেলার নওপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের ওয়াজেদ ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম মোহন (৩০),নওপাড়ার মৃত তায়েজ উদ্দিনের ছেলে মোঃ হান্নান আলী (৪০) ও তার স্ত্রী মোছাঃ জান্নাতি বেগম (২৩)।
হাকিমপুর থানার আব্দুর রাজ্জাক আকন্দ জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওপাড়া হান্নানের বাড়িতে অভিযান চালায়। পরে সেখানে থেকে অভিনব কায়দায় শরীরে ফিটিং অবস্থায় পলিথিনে মোড়ানো ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারির সাথে জড়িত থাকার আভিযোগে স্বামী-স্ত্রীসহ তিন জনকে আটক করে শনিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.