সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
মো.গোলাম রব্বানী চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের ছোবহান মোল্লার বাড়ির হাজ্বী আবুল কাশেমের পুত্র। থাকেন আমেরিকার বোষ্টন শহরে। দূর প্রবাসে থেকে যখন জানতে পারেন মহামারি করোনার জন্য নিজ উপজেলার বাসিন্দাদের জন্য নিজেদের উদ্যোগে হাসপাতাল হচ্ছে তখনই মনের ইচ্ছা জাগে নিজে কিছু করবেন।
ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদানের মনোবাসনা থাকলেও অংকটিকে কিভাবে বাড়ানো যায় তার পরিকল্পনা করলেন। নিজের শহরের বাসিন্দা পরিচিত স্বজনদের কাছে জানালেন বিষয়টি। সাথে ফেইসবুককেও কাজে লাগালেন। তাতে মিলতে থাকে সাড়া। তার সংগ্রহের অংক দাড়ায় বাংলাদেশী টাকায় ২ লাখ ২০ হাজার ৩৮৯ টাকা। যা তিনি হাসপাতালের প্রাথমিক কাজের শুরুতে প্রয়োজন হতে পারে বলে আজ পাঠিয়ে দিয়েছেন। চেকটি ইউএনও সায়েদুল আরেফিন মহোদয়ের নিকট হস্তান্তর করেন তার পক্ষে আবু আহম্মদ, সেলিম জাবেদ ও মাষ্টার হাবিব উল্লাহ।
এক প্রতিক্রিয়ায় গোলাম রব্বানী বলেন, ' করোনার এই ক্রান্তিকালে নিজ উপজেলার মানুষদের জন্য নিজেদের উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল হচ্ছে তা অনেক সস্তির খবর। নিজের অবস্থান থেকে অবদান রাখতে চেষ্টা করছি। তহবিল গঠন চলমান রয়েছে। শীঘ্রই আরো অনুদান পাঠাতে পারবো ইনশআল্লাহ।
ফটিকছড়ির এই কোভিড-১৯ হাসপাতালের জন্য স্ব স্ব অবস্থান থেকে অনেকে রব্বানীর মতো এগিয়ে এসেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.