আতিক নজরুল,ফটিকছড়ি( চট্টগ্রাম) প্রতিনিধি।।
ফটিকছড়ির সদর ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রুপান্তরিত করতে আহ্ববান জানিয়েছন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ।
কোভিড ১৯ হাসপাতাল করার লক্ষ্যে অনুদান সংগ্রহের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা আপদকালীন তহবিল ও উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক পরিচালিত বিকাশ/রকেট/নগদ একাউন্ট নম্বর প্রকাশ করেছেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা করে যৌথ স্বাক্ষরের মাধ্যমে উত্তোলন করে ব্যয় করা হবে৷
কেউ যদি কোন মেডিকেল সরঞ্জাম অনুদান দিতে চান তবে ডা. জয়নাল আবেদীন মুহুরীর সাথে এবং কেউ যদি অনান্য সরঞ্জাম অনুদান দিতে চান তবে গৌতম সেনের সাথে যোগাযোগ করে অনুদান দেয়ার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া, কোভিড ১৯ হাসপাতালের জন্য চিকিৎসক, নার্স এবং স্বেচ্ছাসেবক প্রয়োজন। কেউ আগ্রহী হলে ডা. জয়নাল মুহুরীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
মোঃ সায়েদুল আরেফিন
উপজেলা নির্বাহী অফিসার
ফটিকছড়ি, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.