
অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরের নতুন করে আরো ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৯৫ জন ।
রবিবার(২১ জুন)লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২০ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৯৫ জনে।নতুন আক্রান্ত ২০ জনই লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।
সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে।এছাড়া রায়পুর উপজেলায় ৬৪ জন,রামগঞ্জ উপজেলায় ৯৯ জন,কমলনগর উপজেলায় ৮৮ জন,রামগতি উপজেলায় ৪৯ জন।সর্বমোট জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৯৫ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১১৩ টি টেষ্ট সম্পন্ন করে ২০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ৯৩ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.