চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামের মিজি বাড়ীর মৃত ইদ্রিস মিয়ার মেঝো ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক পরানপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি পরানপুর ছিদ্দিকিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার উপদেষ্টা সাবেক শিক্ষক আলহাজ্ব রুহুল আমিন মৌলভী (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাযায়, বার্ধক্যজনিত কারণে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন, আজ বিকেল ৪ ঘটিকায় ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মী ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন,তিনি মৃত্যুকালে স্ত্রী চার ছেলে চার মেয়ে নাতিনাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.