আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি।।
আমেরিকা প্রবাসি মোঃ এমরান ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভাধীন ঈমামনগর-বাবুনগর গ্রামের জিয়াউল গোমস্তার বাড়ির দানশীল এক ব্যাক্তি।এমরান তার নিজ গ্রামের গরিব অসহায় মানুষদের সব সময় আর্থিকভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে।
আমেরিকা প্রবাসি এমরান আমেরিকা ফ্লুরিডা শহরে একজন ব্যবসায়ী।তিনি অসংখ্য গরিব অসহায় পরিবারের মেয়ের বিয়েতেও গোপনে সহায়তা করেন।এলাকার যেকোন সামাজিক কর্মকাণ্ডে নিরবে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রচার বিমুখ এ মানুষটা।
ফটিকছড়ি করোনা মোকাবেলায় কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে হচ্ছে জেনে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল।
উক্ত হাসপাতালের জন্য উনি ১ লাখ টাকার অনুদান দিয়েছেন।
গতকাল তার পক্ষে এই ১ লাখ টাকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করে যুবলীগ নেতা হাসান,রাশেল,জাহেদ,সোহেল ও নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোঃ জসিন উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.