নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উচ্চমান সহকারী আনোয়ার হোসেন স্বপন(৫৭)।
সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত আনোয়ার হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ বাঞ্চানগর গ্রামের আলি আজমের ছেলে।
বিষয়টি নিশ্চত করেন সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন, করোনা উপসর্গ- জ্বর, সর্দি, কাঁশি ও শ্বাস কষ্টসহ হার্ড জনিত সমস্যা নিয়ে ওই ব্যক্তি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। রাত ৯টার দিকে অসুস্থ্যতা বেড়ে তিনি মার যান। এঘটনায় নিহতের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.