মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
বুধবার( ২৪ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরশহরের রেডজোনে লকডাউনে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কিছু যুবক-তরুণ।
তারা মহাসড়কে চলাচলরত যাত্রীবাহি গাড়িকে সঠিক পথে, মাক্স পরতে ও করোনা বিষয়ক সচেতনমুলক নানা কথা শোনাতে প্রচণ্ড ব্যস্ত। তারা প্রতি গাড়িতে যাতাযাতরত যাত্রীদের করোনার ভয়ানক পরিস্থিতির কথা বলছেন। সচেতন করছেন।
খোঁজ নিয়ে জানা গেল, স্বেচ্ছাসেবক যুবক-তরুণগুলো চকরিয়া উপজেলা প্রশাসনকে বিনাপারিশ্রমিকে স্বেচ্ছায় দেশের মানুষকে সচেতন করতে কাজ করছে।
করোনা আক্রান্তের নিরিখে চকরিয়া পৌরশহর ‘রেড জোন’। তার মধ্যে চকরিয়া পৌরসভা ও ডুলাহাজারা ইউনিয়নের দুইটি ওয়ার্ড এলাকাকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন কড়া হাতে মোকাবিলায় নেমেছে উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.