শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ ইয়াবাসহ জিসান কবির (২০) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।
মঙ্গলবার(২৩ জুন) দেবহাটা থানাধীন বহেরা সাকিনে, বহেরা নতুন বায়তুল আমান জামে মসজেদ এর সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ পাকা রাস্তার উপর থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযানে
তাকে আটক করা হয়। সে বহেরা গ্রামের আমিন সরদারের ছেলে।
এ সংক্রান্তে দেবহাটা থানায় মাদক আইনে মামলা রুজু হয়। আসামীকে বিচারার্থে বুধবার(২৪ জুন)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.