শেখ আল মামুন,সাতক্ষীরা।।
চায়ের চেয়েও মারাত্মক নেশা হাতে মোবাইল। ঘাড় নিচু করে চোখ স্ক্রিনে রেখে দীর্ঘসময় মোবাইল ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত মোবাইল ব্যবহারে:
মাইগ্রেন ও মাথা ব্যথার শঙ্কা থাকে।
হাতের কবজি ও আঙুলে ব্যথা হতে পারে।
সমীক্ষায় প্রমাণিত, যাঁরা দু’ঘন্টার বেশি টেক্সট করেন তাঁদের ‘টেক্সট ক্ল’ ও ‘সেল ফোন এলবো’ নামে আঙুল ও কব্জির সমস্যা দেখা যায়।
অতিরিক্ত মোবাইল ব্যবহার হাড়ের নার্ভ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলে সার্জারি
করা ছাড়া উপায় থাকে না।
অনবরত টেক্সট লেখার কারনে বুড়ো আঙুল, তর্জনি এবং মধ্যমা আঙুলের বেশি ব্যবহার হয় বলে স্নায়ুর উপর বাড়তি চাপ পড়ে। আঙুল অসাড় লাগে, ব্যথা হয়।
রাতের অন্ধকারে মোবাইলের নীল আলো অনিদ্রার ঝুঁকি বাড়ায়। তাছাড়া কম্পিউটার ভিশন সিনড্রোম অর্থাৎ চোখের জল শুকিয়ে গিয়ে সংক্রমণ হয়, চোখ কড়কড় করে।
মোবাইল অন্তপ্রাণ এই অভ্যাস থেকে বেরিয়ে না এলে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও কম নয়।
তা হলে উপায়?
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.