হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও মটরসাইকেলসহ রাসেল ইলিয়াস রিফাত (২৮) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।
আজ বুধবার(২৪ জুন) ভোর রাতে উপজেলার দক্ষিন বাসুদেবপুর মালেপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মধ্যবাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক জন মাদক চোরাকারবারি মাদক পাচার করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রাসেল ইলিয়াসকে আটক করে। পরে তার ব্যবহারিত একটি মটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক কারবারির সাথে জড়িত থাকার অপরাধে তাকে আটক করা হয়।
আজ দুপুরে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.