অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে করোনায় আক্রান্ত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আজিম কে চট্টগ্রাম হতে ঢাকায় স্থানান্তর।
করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আজিম কে বুধবার (২৪ জুন) রাতে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।
জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে করোনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রাম-এ চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিজিবি তে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আজিম কে চট্টগ্রাম সেনানিবাস হতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.