মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
টানা বর্ষন আর উজানের ঢল নেমে আসায় লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ধরলা নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই। ফলে জেলার নিম্নাঞ্চল ডুবে গিয়ে বন্যার আশংকা তৈরী হয়েছে।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি পুনরায় বৃদ্ধি পেয়েছে।দেশের বৃহত সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে শুক্রবার সকালে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।ফলে তিস্তা নদীর দুপারে অবস্থিত দহগ্রাম, সানিয়াজান গড্ডিমারি, সিঙ্গিমারি, ভোটমারি, মহিষখোচা, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, ইউনিয়নের বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে পানি বন্দি হয়েছে পড়েছে কয়েক হাজার মানুষ ।বসতবাড়িতে পানি উঠেছে ফসলি জমি তলিয়ে গেছে।এসব এলাকায় আগাম বন্যার আশংকা দেখা দিয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্ত দিয়ে প্রবেশ করা ধরলা নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।ফলে ধরলা নদীর দুপাশে অবস্থিত চরফলিমারি,খারুয়া,চরশিবেরকুটি,চর কুলাঘাট, বড়বাড়ি ইউনিয়নের চর বাসুরিয়া, কলাখাওয়া ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে।টানা বৃষ্টি ও ঢলের পানি নামতে থাকলে সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট,বড়বাড়ি ইউনিয়নের বিস্তীর্ন এলাকায় বন্যার আশংকা রয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ও ধরলা নদীর দুপাশে চরাঞ্চলে বসবাসকারী মানুষের বসত বাড়ী ফসলি জমি ডুবতে শুরু করেছে ইতিমধ্যে,ফলে শুকনো খাবার,পানীয় জল,ও গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব অঞ্চলে স্থায়ী বন্যা সৃষ্টি হবে মানুষের জন্য খাদ্য, ঔষধ ,পানীয় জল সরবরাহ করা জরুরী হয়ে পড়বে।
মিজানুর রহমানঃটানা বর্ষন আর উজানের ঢল নেমে আসায় লালমনিরহাট জেলার তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ধরলা নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই। ফলে জেলার নিম্নাঞ্চল ডুবে গিয়ে বন্যার আশংকা তৈরী হয়েছে।
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি পুনরায় বৃদ্ধি পেয়েছে।দেশের বৃহত সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে শুক্রবার সকালে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।ফলে তিস্তা নদীর দুপারে অবস্থিত দহগ্রাম, সানিয়াজান গড্ডিমারি, সিঙ্গিমারি, ভোটমারি, মহিষখোচা, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, ইউনিয়নের বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে পানি বন্দি হয়েছে পড়েছে কয়েক হাজার মানুষ ।বসতবাড়িতে পানি উঠেছে ফসলি জমি তলিয়ে গেছে।এসব এলাকায় আগাম বন্যার আশংকা দেখা দিয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্ত দিয়ে প্রবেশ করা ধরলা নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।ফলে ধরলা নদীর দুপাশে অবস্থিত চরফলিমারি,খারুয়া,চরশিবেরকুটি,চর কুলাঘাট, বড়বাড়ি ইউনিয়নের চর বাসুরিয়া, কলাখাওয়া ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে।টানা বৃষ্টি ও ঢলের পানি নামতে থাকলে সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট,বড়বাড়ি ইউনিয়নের বিস্তীর্ন এলাকায় বন্যার আশংকা রয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ও ধরলা নদীর দুপাশে চরাঞ্চলে বসবাসকারী মানুষের বসত বাড়ী ফসলি জমি ডুবতে শুরু করেছে ইতিমধ্যে,ফলে শুকনো খাবার,পানীয় জল,ও গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব অঞ্চলে স্থায়ী বন্যা সৃষ্টি হবে মানুষের জন্য খাদ্য, ঔষধ ,পানীয় জল সরবরাহ করা জরুরী হয়ে পড়বে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.