মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব। দেশের এই ক্রান্তি কালে মোংলাকে আগলে রেখেছেন, উপজেলা নির্বাহী অফিসার, জনাব রাহাত মান্নান, অফিসার ইনচার্জ, জনাব ইকবাল বাহার চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। মোংলার ঢাল হিসেবে দিনরাত পরিশ্রম করে, জনসাধারণের মুখে মুখে প্রশংসায় ভাসছেন সরকারি এই তিন কর্মকর্তা।
করোনা পরিস্থিতিতে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহাত মান্নান। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে মতবিনিময় সভা করা, সরকারি তথ্য জনসাধারণের জানানো, সরকারি সহায়তার সুষম বণ্টন, ব্যাক্তিগত উদ্যোগে সহায়তাসহ সর্বদা মোংলাবাসীর পাশে আছেন তিনি।
মানবতার আরেক নাম ওসি ইকবাল বাহার চৌধুরী। লকডাউনে মোংলায় কঠোর অবস্থানে আছেন তিনি। রাতদিন মোংলাবাসীর জন্য পরিশ্রম করে যাচ্ছেন। ব্যক্তি উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছেন। ওসি সহ মোংলা থানা পুলিশের সদস্যরা ঈদে নতুন পোশাক না কিনে এতিমদের সহায়তা করেছেন। ফেসশিল্ড উৎপাদন, হাত ধোয়া বেসিং স্থাপনাসহ নানা সেবামূলক, প্রচারণা মূলক কাজ করেছেন ওসি ইকবাল বাহার চৌধুরী। করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসছেন তিনি।
অন্য দিকে বসে নেই সরকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। দিনরাত মোবাইল কোর্ট পরিচালনা করে- শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক ভূমিকা পালন করেছেন নয়ন কুমার রাজবংশী। মোংলাবাসীকে নিরাপদ রাখতে যা যা করার দরকার তিনি সব কিছু পালন করেছেন সচেতনতার সাথে।
করোনা মহামারীর এই দুর্দিনে তাদের পাশে পেয়ে খুশি মোংলাবাসী। তাদের কর্মকাণ্ড গুলোই মানবতার কাতারে তাদের পৌঁছে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.