রামগতি সংবাদদাতা।।
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পিকআপ বোঝাই প্রায় ৪ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। পোনাগুলোর স্থানীয় মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার(২৫ জুন) রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পিকআপসহ এ পোনা জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাসসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, জব্দকৃত চিংড়িপোনা গুলো রামগতির মেঘনা নদী থেকে অবৈধভাবে শিকার করা হয়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোনাগুলো জব্দ করা হয়। এসময় পিকআপের ড্রাইভার-হেলপার পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চিংড়ি পোনাগুলো উপজেলা পরিষদ এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আটক পিকআপ ভ্যানের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এ মৎস্য কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.