শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
করোনা আক্রান্ত হয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ হাইকুল ইসলাম ।সাতক্ষীরা সিভিল সার্জন এই বিষয় টি নিশ্চিত করেছেন।
ডাঃ হাইকুল ইসলাম নুরনগর ত্রিমোহনী মোড়ে অবস্থিত ডাক্তার-খানা নামক নিজস্ব চেম্বারে গত ২/৩ দিন আগেও রোগী দেখেছেন বলে জানা গেছে। এছাড়া তার বাড়ি নুরনগর ইউনিয়ন এর মানিকপুর গ্রামে।
যেহেতু ডাঃ হাইকুল ইসলাম নূরনগর ডাক্তারখানায় কয়েকদিন আগে রোগী দেখাতে নূরনগরের মানুষের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। ডাঃ মোঃ হাইকুল ইসলাম বর্তমানে শ্যামনগর হাসপাতালে আইসোলেশনে আছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.