শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টের বরাত দিয়ে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১হাজার ৪৩৯ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ১৫৫টি রিপোর্ট পজেটিভ বাকিগুলো নেগেটিভ।
তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.