সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
শুক্রবার(২৬ জুন) সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকা নিবাসী আবু তাহের কন্ট্রাকটর (৬০ বছর) করোনা উপসর্গ নিয়ে আনুমানিক দুপুর ১২ টায় ইন্তিকাল করেন।গতকাল থেকে উনার করোনা উপসর্গ মারাত্মক ভাবে দেখা দিলে ICU সাপোর্ট এর প্রয়োজন হয়ে পড়ে কিন্তু একাধিক হাসপাতালে ছুটাছুটি করেও ICU সাপোর্ট না পাওয়ায় মৃত্যুবরন করে।
পরবর্তিতে পরিবারের পক্ষ থেকে গাউছিয়া কমিটিকে অভিহিত করা হলে, গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার একটি টিম স্থানিয় চেয়ারম্যান জনাব নাজিম উদ্দিন এর অনুমতিক্রমে সরকারি স্বাস্থবিধি মোতাবেক উক্ত ব্যাক্তির গোসল, কাফন, জানাজা ও দাফন বিকাল ৬ টায় সম্পন্ন করে।
উল্লেখ্য এ নিয়ে সীতাকুন্ডে গাউছিয়া কমিটি ১২ জনের দাফন কাফন সম্পন্ন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.