শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
কালিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে কালিগঞ্জ থানার কুইক রেসপন্স টিম আজ রবিবার(২৮ জুন) সনাক্তকৃত করোনা রোগী (COVID-19 Positive) চন্দ্র শেখর(৫৫), পিতা-মৃত হরিপদ দাস, সাং-সখিপুর, জেলা-সাতক্ষীরা গত ইং-২৬/০৬/২০২০খ্রিঃ তারিখ কালিগঞ্জ থানাধীন তাহার শ্যালক জনৈক বিকাশ চন্দ্রের বাড়িতে বেড়াইতে আসেন। সেখানে অবস্থানকালীন ইং-২৮/০৬/২০২০খ্রিঃ তারিখ তাহার করোনা সনাক্ত (COVID-19 Positive) হওয়ায় তাহার শ্যালক বিকাশ চন্দ্রের বাড়ি সহ সহ আশেপাশের বাড়ি লকডাউন করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এ সময় সকলকে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একই সাথে এলাকার অন্য কেউ যেন করোনা সংক্রমিত না হন, সে ব্যাপারে এলাকাবাসীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাসহ সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.