মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলা উপজেলায় নতুন করে আরো পাঁচজন করোনা রোগী সনাক্ত হয়েছেন।এনিয়ে মোংলায় মোট আট জন সনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস জানান,উপজেলার পৌর শহরের ময়লা পোতার মোড় এ বসবাসকারী আবদুল বাশার খান এর ছেলে আজিজুল হক ( ২২), মাধবী কোলনীর মিজানুর রহমান( ৫১), রুহুল আমিন(৩০), সেলিনা ( ৫৩), মেহেরুন মুনতাহা ( ১৯) করোনা উপসর্গ নিয়ে গত ২৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের নমুনা দেন।
সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে রবিবার(২৮ জুন ) সকালে আসা রিপোর্টে এই পাঁচজনেরই করোনা পজিটিভ এসেছে।পাঁচজনই এখন তাঁদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ি ইতিমধ্যে লকডাউনসহ তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.