সাজ্জাদ চৌ্ধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিন গেইট রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৪টি ছোরা ও ০১টি হেস্কু ব্লেড সহ সক্রিয় ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
সোমবার(২৯ জুন)রাত ০২.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরির্দশক জনাব অংসা থোয়াই মারমা ও পুলিশ পরিদর্শক জনাব ওসমান গনি এর নেতৃত্বে ০৩ নং বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিন গেইট রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সক্রিয় ছিনতাইকারী মোঃ ইয়াসিন লেদু(৩৮), মোঃ সোহাগ (২২), মোঃ আবুল কাশেম মাইজ্যা(২২) ও মোঃ জসিম(২৪)দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.