শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় ডিজিটাল মেলা ২০২০ উদযাপন উপলক্ষে অনলাইনে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ।
রবিবার(২৮ জুন)তথ্য ও যোগাযোগ বিভাগ এবং জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলন শেষে "কোভিড ১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার" বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শুরুতে ডিজিটাল মেলা ২০২০ উদযাপনে সাতক্ষীরা জেলার প্রস্তুতি এবং জেলার ডিজিটাল কার্যক্রম তুলে ধরেন। সকল ডিপার্টমেন্টর অংশগ্রহণে প্রাণবন্ত ডিজিটাল মেলায় অনুষ্ঠিত হবে বলে জেলা অভিমত ব্যক্ত করেন।
অনলাইন জুম মিটিং এ মাননীয় সংসদ সদস্যবৃন্দ, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংযুক্ত ছিলেন।
সেমিনারে আলোচকবৃন্দ "কোভিড ১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার" বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.