শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক(আইজিএ) প্রশিক্ষন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(২৯ জুন)বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ।
এ সময় ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছার রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.