মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী সরকারি চাকুরি জীবনের শেষ দিন।
এ মহান নিবেদিত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানোর জন্য অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৩০ শে জুন) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
বক্তব্য তিনি কর্মজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন। সহকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, সদর উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ উল্লাহ মারুফ, ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক বিপ্লব পাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ।
একজন জ্ঞানী গুণী শিক্ষককে সংবর্ধনা দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসন একটি অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন বলে জানিয়েছেন শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.