মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার সদর হাসপাতালের জন্য ব্যক্তিগত অর্থায়নে একটি অত্যাধুনিক হাইফ্লো ন্যাজাল ক্যানোলা (HFNC) প্রদানের ঘোষনা দিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার(৩০ জুন)সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ২টি ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির উদ্যেগে ১টি মোট ৩টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন।
মরহুম মা-বাবার ইছালে সওয়াবের উদ্দেশ্যে মানবিক বিবেচনায় মেয়র এই হাইফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করছেন। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা থেকে সেটি ক্রয়ের জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দীন আহমদের সাথে যোগাযোগের মাধ্যমে ঘোষনা বাস্তবায়নের কথা জানান তিনি।
জোম কনফারেন্সে শুধু হাইফ্লো ন্যাজাল ক্যানোলা নয়, আগামীতে কক্সবাজারের মানুষের জীবন রক্ষার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন মেয়র মুজিবুর রহমান।
কনফারেন্সে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও কক্সবাজার থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই যুক্ত ছিলন।
উল্লেখ্য, কোভিড-১৯ অর্থাৎ করোনা পজিটিভ ব্যক্তিদের অক্সিজেন সেচুরেশন নেমে গেলে এসব হাইফ্লো ন্যাজাল ক্যানোলা (HFNC) জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.