সাজ্জাদ চৌ্ধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মেডিক্যালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে নিতে হয় টিকেট। টিকেট ১০টাকা টিকেট নেওয়ার পর যদি রোগী ভর্তি করতে হয় লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা ৫০টাকা হলে বেড আছে না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ এবার ডাক্তারের পালা ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরীক্ষা প্রথমে কমপক্ষে ৫-১০টি পরীক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরীক্ষা রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।
রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য কিছু পরীক্ষা দিবে। এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরীক্ষা দিবে। পরীক্ষা করাতে হুইল চেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০ টাকা ওয়ার্ড বয় কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে। প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে। সব পরীক্ষা শেষ। এবার যদি অপারেশন করতে অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে যাহা অফেরত যোগ্য।
আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে। দারোয়ান কে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে। রোগী সুস্থ্য এবার রিলিস দেওয়ার পালা। নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে টাকার ব্যাগ খালি হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে।
এরপর বাহিরে হোটেলের খাবার ও দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র স্বাভাবিকের চেয়ে দুই তিনগুন বেশি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.