মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সরকারি হাসপাতালের লোপাটকৃত ঔষধ এবার মিলল অভিযুক্ত ফার্মেসী মালিকের বাড়ী গর্ত থেকে।ইতিপূর্বে বিপুল পরিমান চোরাই ঔষধ নিয়ে ঐ ফার্মেসীর মালিক সহ গ্রেফতার হয়েছেন তিনজন।
মঙ্গলবার (৩০ জুন) লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম ও ঔষধ উদ্ধারকারী মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান সহ পুলিশের একটি টিম পৌর এলাকার ওয়ারলেস কলোনিতে টাউন ফার্মেসীর মালিক শরাফত হোসেনের বাড়ীতে অভিযান চালান। বাড়ীর পিছনে দুটি গর্ত থেকে দুটি চটের বস্তায় লুকানো বিপুল পরিমান ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
গত ২৩শে জুন লালমনিরহাট সদর থানার পুলিশ ড্রাইভার পাড়া একটি বাড়ী থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি হাসপাতালের ঔষধ সহ বাড়ীর মালিক আব্দুর রাজ্জাক ওরফে রেজা এবং তাহার স্ত্রী নীলুফা ইয়াসমিন কে গ্রেফতার করে।তাদের দেওয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে লালমনিরহাট শহড়ের পুরানবাজার এলাকার টাউন ফার্মেসী নামক ঔষধের দোকান থেকে সরকারি ঔষধ সহ প্রতিষ্ঠানের মালিক শরাফত হোসেন কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ঔষধ জব্দ করে গ্রেফতার কৃত তিনজন কে আসামী করে মোট সাতজনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।মামলায় গ্রেফতার কৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধারকৃত ঔষধ গুলো লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের ষ্টোর কিপার মোয়াজ্জেম হোসেন মুরাদ,আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোর কিপার একে এম মাহাবুব আলম, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার জাকারিয়া,টাউন ফার্মেসীর মালিক শরাফত এবং চোরাই ঔষধ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আব্দুর রাজ্জাক ওরফে রেজা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে যোগসাজস করে সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ কৃত এসব ঔষধ খোলাবাজারে চোরাই ভাবে বিক্রি করে আসছে।মামলা তদন্ত কারী কর্মকর্তা উপ পরিদর্শক মিজানুর রহমান উপস্থিত সংবাদপত্র কর্মীদের বিষয়টি জানান।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, চোরাই ঔষধ উদ্ধার মামলায় গ্রেফতার কৃত টাউন ফার্মেসীর মালিক শরাফত হোসেন কে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার বাড়ীতে ঔষধ লুকানো রয়েছে।শরাফত হোসেনের দেওয়া তথ্য মতে পুলিশ আজ বিকেলে ওয়ারলেছ কলোনির বাড়ীতে অভিযান চালিয়ে তার বাড়ীর পিছনে গর্ত থেকে দুটি বস্তায় লুকানো বিপুল পরিমান ঔষধ উদ্ধার করে।উদ্ধারকৃত ঔষধের সাথে পূর্বে উদ্ধারকৃত ড্রাইভার পাড়া রেজার বাড়ী ও টাউন ফার্মেসী থেকে উদ্ধারকৃত ঔষধের মিল রয়েছে।প্রতিটি ঔষধের গায়ে বিক্রয়ের জন্য নহে লেখা রয়েছে।
উদ্ধারকৃত ঔষধের মামলায় আসামী তিন দূর্নিতীবাজ কর্মকর্তা নিজ পদে বহাল থাকার ব্যাপারে সদুত্তর দিতে পারেন নি লালমনিরহাট সিভিল সার্জন ডাঃনির্মেলেন্দু রায়।পুলিশ ঐ তিন ষ্টোর কিপার কে গ্রেফতার করার অনুমতি চেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.