সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জরুরী স্বাস্থ্য সেবা ও যাতায়াতে দি সিটি ব্যাংক লিঃ এর উদ্যোগে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
অদ্য ০২/০৭/২০২০খ্রিঃ ১১:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে দি সিটি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেণ্ট এন্ড এরিয়া হেড, চট্টগ্রাম কর্পোরেট জনাব কায়েস চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও দি সিটি ব্যাংক লিঃ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.