মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বৈশ্বিক মহামারী করোনায় পজিটিভ রোগীদের মাঝে ঢাকাস্থ চন্দ্রগঞ্জ থানা সমিতির উদ্যোগে ঔষধ সামগ্রী ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
শনিবার ( ৪ জুলাই) চন্দ্রগঞ্জ থানা সমিতির উদ্দেগে নভেল করোনা ভাইরাস রুগিদের মাঝে বিনামূল্যে ঔষুধ সামগ্রী ও পুস্টিকর খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে চেয়ারম্যানদের মাধ্যমে বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী ও ঔষধ পেয়ে করণা পজিটিভ ব্যক্তিরা তাদের মনোভাব প্রকাশ করতে গিয়ে বলেন, যেখানে করোনা পজেটিভের কথা শুনলেই স্ত্রী-সন্তান কেউ কাছে আসতে চায় না! অথচ সেখানে চন্দ্রগঞ্জ থানা সমিতি এরকম একটা পদক্ষেপ সত্যি আমাদের আরোগ্য লাভের অনুপ্রেরনা যোগাবে।
উপহার সামগ্রীগুলো বিতরন করা হয় চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যদের ও বিভিন্ন ইউনিয়নের ২৬ জন করোনা পজিটিভ ব্যক্তির মাঝে।
এসময় চন্দ্রগঞ্জ থানা সমিতির কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আইনুল আহমেদ তানভীর জানান, জাতির এই সংকটময় মুহুর্তে আমাদের সকলকে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে করণা পজিটিভ ও করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের পরিবারের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, চন্দ্রগঞ্জে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং করোনায় পজিটিভ রুগীদের পাশে থাকার ব্যত্যয় প্রকাশ করেন।
ঔষধ সামগ্রী ও পুষ্টিকর খাদ্য বিতরণ কালীন সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহিম,শ্রম সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বাবুল,সহ-প্রচার সম্পাদক মুনসুর আহমেদ,দিগুলী ইউনিয়নের চেয়ারম্যান শেখ মজিব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা চৌদ্দ দলীয় কমিটির সভাপতি সাবির আহাম্মেদ,সমিতির সদস্য মোহাম্মদ মানিক হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.