শেখ আল মাসুদ,কোম,ইরান।।
বার্তা সংস্থা 'ডিকল' জানিয়েছে, রোববার (৫ জুলাই) ভোরে গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের অদূরে একটি কাতিউশা রকেট আঘাত করেছে, কিন্তু মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেট ঠেকাতে পারেনি।
এর আগেও বহু বার মার্কিন দূতাবাসের ভেতরে ও বাইরে রকেট হামলা হয়েছে। গত ১৮ জুন রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলের গ্রিনজোনে মার্কিন দূতাবাসের কাছে চারটি রকেট আঘাত হানে।
২০১৯ সালের জানুয়ারিতেও অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাঁচটি রকেট নিক্ষেপ করে। এর মধ্যে একটি দূতাবাসের ভেতরে আঘাত হানে।
মার্কিন হামলায় ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হয়েছে।
সেদেশের সংসদ মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এর আগে ইরানও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.