সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
করোনার উপসর্গ শ্বাসকষ্ট ও পা ফুলে যাওয়ায় তার ঠাঁই হয়নি কোথাও।প্রথমে গিয়েছিল টেক্সটাইলের একটা হাসপাতালে (ডাক্তার নেই), তারপর ছুটে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে (সিট নেই), এরপর চট্টগ্রাম মেডিকেলে এসেও আগ্রহ দেখাচ্ছে না কেউ।
পরে উপস্থিত সাংবাদিকদের চাপের মুখে অনেকক্ষণ পর চমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে ৯ নং শিশু ওয়ার্ডে নিয়ে যেতে বলে।
বাবা দৌঁড়েদৌঁড়ে ৯ নং ওয়ার্ডের দিকে ছুটতে থাকেন অবুঝ শিশুকে কাঁধে নিয়ে।
কিন্তু শিশু ওয়ার্ডের ভিতর আর ঢুকার দরকার পড়েনি ফারিয়ার। বাবার কাঁধে মাথা রেখেই চলে যায় না ফেরার দেশে।
তার বাবা-মা আদরের সন্তানের মৃত্যুটা কোনক্রমেই মেনে নিতে পারছেন না। উপস্থিত সাংবাদিকরাও বাকরুদ্ধ হয়ে পড়েন।
তখনও ছোট্ট ফারিয়ার তুলতুলে নখে লাগানো ছিল তার সাধের নেইলপলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.