সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম উত্তর জেলা ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ঝংকার এলাকায় ভবনের ছাদ থেকে শনিবার (৪ জুলাই) রাতে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। লাশটি শরিফ উদ্দিন(২০) নামের এক যুবকের। তিনি লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের মুজাফফর চৌধুরী বাড়ীর আনোয়ার পাশা (মনা) চৌধুরীর পুত্র।তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেনা কেউ।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ যুবকটির পরিচয়ের বিষয়ে নিশ্চিত করে বলেন, ছেলেটি দীর্ঘদিন যাবত এলাকায় থাকতো না। নাজিরহাটে নসিমন-করিমনের ড্রাইভার হিসেবে ওইখানেই থাকতো।
উল্লেখ্য, শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে ঝংকার মোড়ের উত্তর পার্শ্বে চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টার সংলগ্ন হালিমা তাজ ভবনের ছাদে ৩৩ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের লাইনের নিচ থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে হালিমা তাজ ভবনের পাশের ভবনের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানায় নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.