সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ইয়াবার ডিলার সবুজকে ইয়াবা সহ আটক করেছে পুলিশ।ইয়াবা সম্রাট সবুজ দাতঁমারা ইউপির ইসলামপুর এলাকার আবুল কাশেমের পুত্র।
রবিবার(৫ জুলাই ) ১১ টার সময় গোপন সংবাদে সবুজ দাতঁমারা ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে অবস্হান করছে খবর পেয়ে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার তাকে আটক করে।পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গতকাল ইয়াবাসহ আটক হেয়াকো বাংলাপাড়া এলাকার আাকতার হোসেন কালুর দেয়া তথ্যমতে ইয়াবার ডিলার হিসেবে সবুজের নাম আসে।ভূজপুর থানায় দায়েরকৃত মামলায়ও তাকে আসামী করা হয়।
জানা গেছে,ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দাতঁমারা ইউপির হোসেনেরখিল এবং ইসলামপুর এলাকায় একাধিক ইয়াবা কারাবারি রয়েছে। তারা টেকনাফ এলাকা থেকে এনে এই এলাকায় মরণ নেশা ইয়াবা বিক্রী করছে।
সবুজ পাইকারি ইয়াবা সাপ্লাই দিত বলে জানান পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী সরোয়ার। তারমত আরো যারা এ কাজে জড়িত সকলকে আইনের আওতায় এনে দাতঁমারা ইউনিয়নকে মাদক মুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.