শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযানে গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৫ জুলাই)৫০০ গ্রাম গাঁজা সহ আসামীকে বুধহাটা বাকা গামী পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয়।
জানা যায়,সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এএসআই (নিঃ) মোঃ কায়ছারুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) ফনিভূষন সরকার ও ফোর্স এর সহায়তায় ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। বুলবুল সানা ওরফে বুলি (৪৫), পিতা- মৃত আনিছুর রহমান, স্থায়ী : গ্রাম-গাবতলা কাটাখালী, থানা-আশাশুনি, সাতক্ষীরাকে গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা বাকা গামী পাঁকা রাস্তার উপর হইতে গ্রেফতার করেন।
এসংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৭(০৭)২০২০ মামলাটি রুজু করা হয়। আসামীকে বিচারার্থে ইং-০৬/০৭/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.