এম জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
রাউজনে ১৩৩জন নন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে ৬লক্ষ্য ১২হাজার টাকার চেক প্রদান করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
সোমবার(৬ জুলাই) সকালে রাউজান উপজেলা পরিষদে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিক্ষকদের মাঝে এই অর্থের চেক তুলে দেন জোনায়েদ কবির সোহাগ।প্রতিজন শিক্ষকে ৫হাজার করে ও কর্মচারীকে ২হাজার ৫শ করে প্রদান করেন।
করোনা মহামারি এর ফলে কর্মজীবী, চাকরিজীবী সকলের আয় বন্ধ হয়ে গেছে, এমতাবস্থায় সব থেকে বেশি কষ্টের দিন পার করতে হচ্ছে নন এমপিও ভুক্ত শিক্ষকদের, তাদের নেই কোনো সরকারি বেতন,তাদের এক মাত্র অতিরিক্ত আয়ের উৎস টিউশন কিন্তু করোনা ভাইরাস এর সামাজিক দূরত্ব মেনে চলার ফলে টিউশন ও বন্ধ হয়ে গিয়েছে।
এমতাবস্থায় দুর্দশাপন্ন জীবন-যাপন করতে হচ্ছে তাদের।তাদের সেই কথা ভেবে অন্যাদের বিভিন্ন সহয়তার মাঝে এইবার তিনি নন এমপিও ভুক্ত শিক্ষকদের পাশে দাঁড়ালেন, সারাদেশে নন এমপিও শিক্ষদের ও কর্মচারীদের অর্থ সহয়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.