নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাধীন দেওটি ইউনিয়নের নবগ্রামের কাচা রাস্তা পাকা না হওয়ায় দির্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছেন বিভিন্ন শ্রেনীর প্রায় ৫ হাজার মানুষ।এখন বর্ষা মৌসুম হওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু পরিমাণ কাদা হয়।
যার কারনে স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ যাতায়াত করতে দূর্ভোগ পোহাতে হয়। প্রায় ১কিলোমিটার রাস্তাটিতে বৃষ্টি হলেই চাষের জমিতে পরিণত হয়। রাস্তায় বড় বড় গর্ত হয়ে স্কুল কলেজ যাওয়া ছাত্র ছাত্রী এইসব গর্তে পড়ে বইপত্র নষ্ট হয়ে যায়।
দূর্গাদৌলতপুর থেকে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিয়ে নবগ্রাম সোনামিয়া ব্যাপারী বাড়ী হয়ে নবগ্রাম তালগাছ পর্যন্ত, রাস্তাটি অবহেলিত, এই রাস্তাটি দিয়ে পাশ্ববর্তী গ্রাম সরকাম্তা, দূর্গাদৌলতপুর, দেওটি, শুরহলী, সহ ৫ টি গ্রামের জনসাধারণ যাতায়াত করে
এই রাস্তাটি পাকা করার দাবীতে ইতিপূর্বে স্হানীয় জনসাধারণ মানববন্দন করলেও কর্তৃপক্ষ অদৃশ্য ইশারায় কার্যকর কোন ব্যাবস্থা গ্রহণ করছেন না।
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি সূনজর দিয়ে রাস্তাটি পাকা করলে জনসাধারণের দূর্ভোগ লাঘব হবে।
দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল জানান বর্তমান সরকার উন্নয়নের সরকার দেশে বর্তমানে ব্যাপক উন্নয়ন হহচ্ছে, আমার ইউনিয়নেও বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে, শুধু নবগ্রামের এই রাস্তাটি পাকা হয়নি, রাস্তাটি পাকা হলে জনসাধারণের দূর্ভোগ কমবে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল জানান, রাস্তাটি পাকা হওয়া অত্যান্ত জরুরী।
নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম জানান, সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে তার নির্বাচনী এলাকাও বাদ পড়েনি, তবে তার নির্বাচনী এলাকা সোনাইমুড়ীর নবগ্রামের রাস্তাটি পাকা করতে তিনি সর্বাত্মক সহযোগীতা করবেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.