সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে ১ লক্ষ ৪৭ হাজার টাকার জাল নোট সহ একজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার(৭ জুলাই) বিকাল ১৭:৩০ ঘটিকায় চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন চউক কর্ণফুলী মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ টাকার নোট ১০০ টি এবং ৫০০ টাকার নোট ৯৪ টি সহ সর্বমোট ১ লক্ষ ৪৭ হাজার টাকার জাল নোট সহ মোঃ শাহ আলম (৬৫)কে গ্রেফতার করেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস এম মোস্তাইন হোসেন বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত জাল টাকা সমূহ আসন্ন কোরবানির ঈদে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল মর্মে জানায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.